Dhaka , বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত। বালাইরমা খাসিয়া পুঞ্জিতে সাংসদ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা কুলাউড়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান, ৮ মামলায় জরিমানা পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা বার্তা। পারফরম্যান্সের ভিত্তিতে কুলাউড়ার ওসিসহ ৩ পুলিশ সদস্যকে ডিআইজি পুরস্কার কুলাউড়ায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ভাটেরা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক ও শপথ অনুষ্ঠিত মৌলভীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট: ৩৮১ যানবাহন আটক, ২৬৭ মামলা ও ১৫ লাখ টাকা জরিমানা বাংলা এডিশনের সাংবাদিক জিলানী এর উপরে হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন মরহুম আলহাজ্ব সামছুল ইসলাম চৌধুরীর ঈসালে সওয়াব উপলক্ষে বিশাল মেজবানি অনুষ্ঠিত।

জুড়ীতে উপজেলা বিএনপির নির্বাচন ১৭ আগস্ট: ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • Reporter Name
  • Update Time : ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ আগস্ট ২০২৫
  • ১০৪৬ Time View

ফয়জুল আলী শাহঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫ এর নির্বাচনী তপশীল অনুযায়ী আগামী ১৭ আগস্ট উপজেলা বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পাঁচটি পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় জুড়ী কলেজ রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আবেদ রাজা। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ডা: মোস্তাকিম হোসেন বাবুল ও মোহাম্মদ নজরুল ইসলাম সহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির নির্বাচনে সভাপতি পদে মাছুম রেজা ও দেওয়ান আইনুল হক। সহ-সভাপতি পদে হাজী মোঃ হেলাল উদ্দিন ও মো: আব্দুল কাইয়ুম। সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান আসকর ও মোঃ মতিউর রহমান চুনু। যুগ্ম সম্পাদক পদে মোঃ মোশতাক খাঁন, মোঃ নজমুল ইসলাম ও মামুনুর রশীদ। সাংগঠনিক সম্পাদক পদে রুমেল উদ্দিন ও আব্দুল লতিফ মনোনয়নপত্র দাখিল করেন।

আগামী ১৭ আগস্ট রবিবার বেলা ২:৩০ ঘটিকা হতে বিকাল ৫:৩০ ঘটিকা পর্যন্ত শহরের মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত।

জুড়ীতে উপজেলা বিএনপির নির্বাচন ১৭ আগস্ট: ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Update Time : ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ আগস্ট ২০২৫