Dhaka , বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত। বালাইরমা খাসিয়া পুঞ্জিতে সাংসদ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা কুলাউড়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান, ৮ মামলায় জরিমানা পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা বার্তা। পারফরম্যান্সের ভিত্তিতে কুলাউড়ার ওসিসহ ৩ পুলিশ সদস্যকে ডিআইজি পুরস্কার কুলাউড়ায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ভাটেরা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক ও শপথ অনুষ্ঠিত মৌলভীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট: ৩৮১ যানবাহন আটক, ২৬৭ মামলা ও ১৫ লাখ টাকা জরিমানা বাংলা এডিশনের সাংবাদিক জিলানী এর উপরে হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন মরহুম আলহাজ্ব সামছুল ইসলাম চৌধুরীর ঈসালে সওয়াব উপলক্ষে বিশাল মেজবানি অনুষ্ঠিত।

মাত্র ১১০০ টাকার জন্য প্রাণ গেল ব্যবসায়ী রুবেলের -হত্যাকারী যুবক আটক

কুলাউড়া টুডে প্রতিনিধি : মারজান চৌধুরী

মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে ব্যবসায়ী শাহ ফয়েজুল রহমান রুবেল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনায় জড়িত জুয়েল মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জুয়েল স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন। কাজ হারিয়ে হতাশ হয়ে তিনি ছিনতাইয়ের পরিকল্পনা করেন। গত ৭ আগস্ট শমসেরনগর রোডের “সদাইপাতি” দোকানে একা অবস্থায় রুবেলকে লক্ষ্য করেন তিনি। প্রথমে রঙ কেনার অজুহাতে দোকানে প্রবেশ করে হঠাৎ ছুরি দিয়ে আঘাত করেন। রুবেল চিৎকার করলে একের পর এক ছুরিকাঘাত করে হত্যা করেন জুয়েল। পরে ক্যাশ ড্রয়ার থেকে মাত্র ১১০০ টাকা নিয়ে পালিয়ে যান।

এই ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পুলিশের তৎপরতায় খুনি গ্রেপ্তার হওয়ায় নিহতের পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে।

এদিকে স্থানীয়রা এ হত্যাকাণ্ডকে দুঃখজনক উল্লেখ করে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত।

মাত্র ১১০০ টাকার জন্য প্রাণ গেল ব্যবসায়ী রুবেলের -হত্যাকারী যুবক আটক

Update Time : ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ আগস্ট ২০২৫