Dhaka , বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আলাল ইসলাম মনোনয়ন দাখিল। কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন গোলাপগঞ্জে সাংবাদিক পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, হাসপাতালের ঘটনায় বিতর্ক ভাটেরা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ২০ আগস্ট ভাটেরায় পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক মতবিনিময় সভা তালামীযে ইসলামিয়া কুলাউড়া সরকারি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন। শামসুল ইসলাম হাসান সভাপতি, শাহিন আহমদ সাধারণ সম্পাদক। কুলাউড়ায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা, ৪ মাম’লায় জরি’মানা সীমান্তে বিজিবি সরাইল রিজিয়নের অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, উদ্ধার অস্ত্র-বিস্ফোরক ব্রিটেনে দারুল কিরাতের চূড়ান্ত পরীক্ষায় ৬০১ শিক্ষার্থী

কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ২০ ঘন্টা আগে
  • ২৯ Time View

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুজ্জামান (৩৫) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। এ ঘটনায় সঞ্জয় নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজার-বরমচাল সড়কের বরমচাল পেট্রোলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান রেনাটা ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে জানা গেছে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কুলাউড়া শহরে বসবাস করতেন।

নিহতের সহকর্মী খোরশেদ আলম জানান, বুধবার বিকেলে আসাদুজ্জামান ও সঞ্জয় ভাটেরা বাজার থেকে মোটরসাইকেলযোগে কুলাউড়া শহরের দিকে ফিরছিলেন। পথে বরমচাল পেট্রোলপাম্প এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন। অপর আহত সঞ্জয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই চাঁপাইনবাবগঞ্জে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, দুর্ঘটনার বিষয়টি তাকে কেউ অবহিত করেননি। বিষয়টি জানানো হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আলাল ইসলাম মনোনয়ন দাখিল।

কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু

Update Time : ২০ ঘন্টা আগে