
মারজান আহমেদ চৌধুরী:
কুলাউড়া উপজেলার ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটেরা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অদ্য ৬/৫/২৬ইং তারিখে বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো:জহিরুল ইসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এ. কে.এম তাহিরুল হক, সিনিয়র শিক্ষক মো:হামিদ খান, সিনিয়র শিক্ষক মো:আবদুল মোস্তাকিম চৌধুরী, সিনিয়র শিক্ষক মো:আবদুল মজিদ, সিনিয়র শিক্ষক মো:আব্দুস সামাদ,সিনিয়র শিক্ষক মু.আফজাল হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন,সিনিয়র শিক্ষক মো:আবদুল কাদির চৌধুরী, কানন চক্রবর্তী,মো:শাহীন আলম,শ্রী ঝুনু দাস,আতাউর রহমান, আবুল কামরান চৌধুরী, জাহাঙ্গীর আলম, দীনেশ কুমার বৈরাগী, জাবেদ আলী, অপূর্ব রায়, রোমান খন্দকার,সুমন দেবনাথ, দ্বীন মোহাম্মদ, সায়েদ মিয়া, মিজানুল ইসলাম সিদ্দিকী, শ্যামাপদ কর প্রমুখ।উৎসব মুখর পরিবেশে পুরষ্কার বিতরণ করা হয়।

Reporter Name 








