Dhaka , বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত। বালাইরমা খাসিয়া পুঞ্জিতে সাংসদ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা কুলাউড়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান, ৮ মামলায় জরিমানা পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা বার্তা। পারফরম্যান্সের ভিত্তিতে কুলাউড়ার ওসিসহ ৩ পুলিশ সদস্যকে ডিআইজি পুরস্কার কুলাউড়ায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ভাটেরা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক ও শপথ অনুষ্ঠিত মৌলভীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট: ৩৮১ যানবাহন আটক, ২৬৭ মামলা ও ১৫ লাখ টাকা জরিমানা বাংলা এডিশনের সাংবাদিক জিলানী এর উপরে হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন মরহুম আলহাজ্ব সামছুল ইসলাম চৌধুরীর ঈসালে সওয়াব উপলক্ষে বিশাল মেজবানি অনুষ্ঠিত।

কুলাউড়ায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন

কুলাউড়া প্রতিনিধি:

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ভাটেরা ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন উপজেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অমিত মল্লিক এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সুবাস কর। এছাড়া সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মিরা মালাকার, স্বপন মালাকার, শীতল মালাকার, বিধান দেব, বিমল মৃধা, হৃদয় মল্লিক, সৌরভ মল্লিক, নিলয় চক্রবর্তী, উজ্জ্বল কর, আকাশ দাস ও আকাশ মালাকার।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুলাউড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ জানিয়েছেন— আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ ইউনিট কমিটি গঠন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক বিধান দেব, সদস্য সচিব গৌরাঙ্গ দে সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ভাটেরা ইউনিয়নসহ কুলাউড়ার সর্বত্র সনাতন ধর্মাবলম্বীদের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, পূজা উদযাপন ফ্রন্ট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর। নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী দিনে সনাতন সমাজের দাবি-দাওয়া তুলে ধরার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত।

কুলাউড়ায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন

Update Time : ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫