Dhaka , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে নবাগত ওসির সাথে নিসচা কমলগঞ্জ শাখার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পদক্ষেপ ও যানজট নিরেশনের মতবিনিময়অনুষ্ঠিত কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা কমলগঞ্জে আদমপুরে নতুন কুঁড়ি স্পোর্টস’ ইউনিয়ন পর্যায়ের বাছাই কমিটির সভা অনুষ্ঠিত। বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধা প্রদানের প্রতিবাদে সিলেটে মুক্তিযোদ্ধা সংসদের মৌন মানববন্ধন কুলাউড়ায় এইচএসসির ফলাফলে পাশের হারে শীর্ষে ভাটেরা কলেজ কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন ভাটেরায় দি কুরআনিক হোমের যুগপূর্তি উদযাপন অব্যবস্থাপনা ও হকারদের অবৈধ দখলের প্রতিবাদে জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা সংসদের জরুরী সভা সম্পন্ন কুলাউড়ায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু ভূকশিমইল লাইন কমিটির নব- নির্বাচিত কমিটি গঠিত

কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিশুদের নিরাপদ শৈশব, শিক্ষার অধিকার ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।
বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার উপদেষ্ঠা মো. মছব্বির আলীর সভাপতিত্বে ও কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্ঠা আতিকুর রহমান আখই, কুলাউড়া প্রেসক্লাবের সদস্য ময়নুল হক পবন, তাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম মামুন, সাইফুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রুমেল, ময়জুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক কেফায়েত হোসেন সুলেমান, সাংবাদিক শেখ বদরুল ইসলাম রানা প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি এম শাকিল রশীদ চৌধুরী বলেন, বর্তমান সময়ে তরুণ ও যুব সমাজের প্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে পরিবার ও সমাজেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বসুন্ধরা শুভসংঘের মতো সকল সামাজিক সংগঠনগুলোর উচিত এ ধরনের ভালো উদ্যোগের সাথে সম্পৃক্ত করা, যাতে তারা নিজেরা সচেতন থাকার পাশাপাশি সমাজের সকল শ্রেণী পেশার মানুষদেরও সচেতন করতে পারে।
অনুষ্ঠানের সভাপতি বসুন্ধরা শুভসংঘের উপদেষ্ঠা মো. মছব্বির আলী বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক, সচেতনতামূলক আলোচনা সভা ও প্রচার কার্যক্রম নিয়মিত পরিচালনা করা দরকার। বাল্যবিবাহের কারণে অল্প বয়সেই অনেক কিশোরী শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে এবং মাতৃ মৃত্যুহার বাড়ছে। এ সমস্যা মোকাবিলায় আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া শাখার এ ধরনের সামাজিক উদ্যোগ সবসময় অব্যাহত রাখতে চায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কমলগঞ্জে নবাগত ওসির সাথে নিসচা কমলগঞ্জ শাখার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পদক্ষেপ ও যানজট নিরেশনের মতবিনিময়অনুষ্ঠিত

কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা

Update Time : ৪৮ মিনিট আগে