
শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী :
২০০১ সালে প্রতিষ্ঠিত হওয়া পেশাদার সাংবাদিকদের সংগঠন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান বুধবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারিছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিবি নিউজের প্রধান উপদেষ্টা কলম সৈনিক লিয়াকত আলী খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা চ্যালেঞ্জিং পেশা , এ পেশায় নিজেকে প্রমাণ করতে হয় কর্মের মধ্য দিয়ে। কাজ করতে হয় দেশ ও জাতির কল্যাণে। বাস্তব চিত্র তুলে ধরে ভূমিকা রাখতে পারে সমাজ পরিবর্তনে। অপরাধ অন্যায় অবিচার বিষয়ে শুধু সংবাদ নয় সাংবাদিক সংগঠনের কন্ঠ থাকতে হয় সোচ্চার।
বিশেষ অতিথি ছিলেন সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসেসিয়েশন (ইমজা)র সহ-সভাপতি ও বৈশাখী টেলিভিশনের সিলেট প্রতিনিধি এস সুটন সিংহ, সংবর্ধিত অতিথি ছিলেন দৈনিক প্রভাতবেলার সম্পাদক ও সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের এর আহবায়ক কবির আহমদ সোহেল,সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো প্রধান এমদাদুর রহমান চৌধুরী জিয়া,
দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক জালালাবাদের ষ্টাফ ফটোগ্রাফার জয়নাল আবেদীন আজাদ, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও ইসলামী টিভির সিলেট প্রতিনিধি ফয়ছল আহমদ ও সংর্ধিত অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি জাকারিয়া তালুকদার। বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কামরান উদ্দিন বাদল, মাও. নুরুল হুদা ও দৈনিক সোনালী সিলেট পত্রিকার উপদেষ্টা মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জনপ্রিয় কনটেন্ট থিয়েটার সিলেটী মাসুক।
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহান উদ্দিন নাজু,সাংগঠনিক সম্পাদক কামাল খান,সংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহ-সভাপতি শাহ আলম,সহ-সভাপতি রফিকুল ইসলাম আনসারী, ,সহ সাধারন সম্পাদক এইচ এম সেলিম, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল /খান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রিপন,কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন,সহ কোষাধক্ষ্য বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক মাও. আব্দুল হাসিব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুবের আহমদ সার্জন,প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আবিদ,সহ প্রচার মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ সুলেমান হোসেন,দপ্তর বিষয়ক সম্পাদক সাইফল ইসলাম,সহ দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুর রহিম মুন্না,প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম,এ মালেক
সদস্য লায়েক আহমদ,তবারক আলী,মজির উদ্দিন, মুজিবুর রহমান,সেলিম আহমদ, ও ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রউফ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাও. আব্দুল হাসিব, মুফতি আমিনুল ইসলাম ও মাও. জালাল আহমদ।

শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী 














