Dhaka , রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সড়ক যোদ্ধা পদক পেলেন নিসচা কমলগঞ্জের সভাপতি আব্দুস সালাম কুলাউড়া ভাটেরা স্টেশন বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ভাটেরা জেনারেল হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন কুলাউড়া বাদে ভুকশিমইলে মইনউদ্দিনের ঘর নির্মাণে তরুণ সমাজের অর্ধলক্ষ টাকা অনুদান কুলাউড়া পাবলিক লাইব্রেরী’র অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম শুরু  কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ভাটেরা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো. হামিদ খানের দায়িত্ব গ্রহণ। জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬–২৭ নির্বাচন সম্পন্ন।

সড়ক যোদ্ধা পদক পেলেন নিসচা কমলগঞ্জের সভাপতি আব্দুস সালাম

  • Reporter Name
  • Update Time : ১২ ঘন্টা আগে
  • ৬৪ Time View

উপজেলা প্রতিনিধি: কমলগঞ্জ। 

সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা তৈরিতে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ‘সড়ক যোদ্ধা পদক সম্মাননা-২০২৬’ পেয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক মোঃ আব্দুস সালাম

শুক্রবার (৭ আগস্ট) ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত ১১তম মহাসমাবেশে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়ের সভাপতিত্বে এবং মহাসচিব লিটন এরশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। অনুষ্ঠানে নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মহাসমাবেশে সারা দেশের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও সড়কযোদ্ধাদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও পদক প্রদান করা হয়।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা, চালকদের সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ আব্দুস সালামকে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা অর্জনের পর নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, এ সম্মাননা শুধু একটি পদক বা সনদ নয়; এটি সড়ক নিরাপত্তায় নিয়োজিত প্রতিটি সড়কযোদ্ধার নিরলস পরিশ্রম, ত্যাগ ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি। এ অর্জন তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত না হওয়া পর্যন্ত জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম বলেন, “আমি যে সড়ক যোদ্ধা পদক পেয়েছি, তা নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ এবং প্রশাসনিকভাবে যারা বিভিন্ন সময় সহযোগিতা করেছেন, তাদের সবাইকে উৎসর্গ করছি।”

এসময় নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সংগঠনের সকল সড়কযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার অঙ্গীকার— “সবার জন্য নিরাপদ সড়ক, নিরাপদ জীবন।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সড়ক যোদ্ধা পদক পেলেন নিসচা কমলগঞ্জের সভাপতি আব্দুস সালাম

Update Time : ১২ ঘন্টা আগে