
শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী।
ভাটেরা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ভাটেরা নূরে হেরা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ভাটেরা স্টেশন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মরহুম আলহাজ্ব সামছুল ইসলাম চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় এক বিশাল ঈসালে সওয়াব ও মেজবানি (সিন্নি) অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, গত ৬ মে ২০২৬ ইংরেজি আলহাজ্ব সামছুল ইসলাম চৌধুরী মৃত্যুবরণ করেন। গত ১০ মে ভাটেরা শাহী ঈদগাহ ময়দানে হাজারো মানুষের উপস্থিতিতে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তিনি ভাটেরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ চৌধুরীর ছোট ভাই, লন্ডন প্রবাসী রাসেল চৌধুরীর পিতা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাটেরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কামাল ইবনে সহিদ চৌধুরীর চাচা। তাঁর এই আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং ভাটেরাবাসী একজন প্রকৃত অভিভাবককে হারিয়েছে।
আজকের এই ঈসালে সওয়াব ও মেজবানি অনুষ্ঠানে ভাটেরা ইউনিয়নের সর্বস্তরের জনগণ, মরহুমের আত্মীয়-স্বজন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সবার সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে শিরনি বিতরণ সম্পন্ন হয়।
### “বাপ-চাচার মতো আজীবন মানুষের সেবা করে যাবো” — কামাল ইবনে সহিদ চৌধুরী
মেজবানি অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মরহুমের সুযোগ্য ভাতিজা ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কামাল ইবনে সহিদ চৌধুরী বলেন:
> “আমার বাবা ও চাচার মতো আমি এবং আমার ভাইয়েরা আজীবন মানুষের সেবা করে যাবো। ইতিমধ্যে আমি এলাকার গরীব ও অসহায় পরিবারগুলোতে নলকূপ (টিউবওয়েল) স্থাপন, ঘরবাড়ি নির্মাণসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান ও মন্দিরে আমার সাধ্যমতো সহযোগিতা করে আসছি, যার সাক্ষী এলাকার সর্বস্তরের মানুষ।”
>
তিনি আরও বলেন:
> “আমি যদি আগামীতে মানুষের প্রকৃত সেবক হওয়ার সুযোগ পাই, তবে ইনশাআল্লাহ ভাটেরা ইউনিয়নকে একটি আদর্শ ও আধুনিক ইউনিয়ন হিসেবে বদলে দিবো—এটাই আমার মূল প্রতিশ্রুতি। আজকের এই রূহের মাগফিরাত কামনার অনুষ্ঠানে যারা কষ্ট করে এসেছেন এবং সুন্দর ও শৃঙ্খলামূলকভাবে শিরনি গ্রহণে সহযোগিতা করেছেন, আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি।”
>
অনুষ্ঠানে মরহুম আলহাজ্ব সামছুল ইসলাম চৌধুরীর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা এবং দেশ-জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান সফল করতে লন্ডন থেকে অনুষ্ঠানে যোগ দেন মরহুমের ভাতিজা, হোসেন চৌধুরী, সুহেল চৌধুরী ও জাহাঙ্গীর চৌধুরী।

Reporter Name 














