
কুলাউড়া প্রতিনিধি:
বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির গঠনতন্ত্র বিতরণ এবং কুলাউড়া কাজী সমিতির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে ) কুলাউড়া পৌর শহরের ছামী ইয়ামী চাইনিজ বাংলা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা এ.কে.এম বদরুল হক। এসময় বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী মাওলানা বদরুল ইসলাম, রাজনগর উপজেলার নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা ফয়জুল ইসলাম, কাজী মাওলানা আব্দুল আজিজ, কাজী মাওলানা আব্দুল মনাফ, কাজী মাওলানা গোলাম মোস্তফা চৌধুরী সোহেল, কাজী মাওলানা মখলিছুর রহমান, কাজী মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কাজী সমিতির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে সদস্যদের মাঝে নতুন গঠনতন্ত্র বিতরণ করা হয়।
বক্তারা নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত দায়িত্ব পালনে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় মুসলিম পারিবারিক আইন ও বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণের মাধ্যমে সমাজে সুশাসন ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। পাশাপাশি কুলাউড়া কাজী সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, ঐক্য ও সাংগঠনিক সংহতি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ও সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত সকলে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং নতুন গঠনতন্ত্র সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Reporter Name 








