
এস এম জয়নুল ইসলাম সিদ্দিকী:
বাংলাদেশের প্রতিশ্রুতিশীল ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) মৌলভীবাজার শহরস্থ ‘ব্রাইট কিচেন কারি’ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম।
রিসালাহ’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান কবি মুজাহিদ বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মধ্যাহ্নভোজ শেষে কবি ও ইসলামি সংগীত শিল্পী মুজাহিদ বুলবুল এই সুন্দর আয়োজনের জন্য রিসালাহ পরিবারের পক্ষ থেকে সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন ট্রাস্ট, বার্মিংহাম (ইউকে)-এর পরিচালক আলহাজ হাফিজ সাব্বির আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরবর্তীতে তিনি আল্লামা ইকবাল ও কাজী নজরুল ইসলামের কালজয়ী দুটি ইসলামি গজল পরিবেশন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে।

Reporter Name 













