Dhaka , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘রিসালাহ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সার্জন টিভির আয়োজনে প্রবাসী সমাজসেবক আব্দুল মতিন (মতু)–কে সংবর্ধনা, গুণীজনদের মিলনমেলায় মুখর সিলেট কুলাউড়ায় হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ১০ শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সৈয়দ ছালেক আহমেদের বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন ভাটেরায় বিদ্যুৎ বিভ্রাট: পানির সংকটে মসজিদ ও হোটেল, নষ্ট হচ্ছে ফ্রিজের মালামাল কুলাউড়া বরমচালে স্ত্রী আত্মহত্যা, স্বামী আটক ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়চন্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আলাল আহমেদ কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক সম্পন্ন। কুলাউড়ার ফটিগুলিতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, নিভে গেল তিনটি প্রাণ কমলগঞ্জ সামাজিক সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সামাজিক ঐক্যের আহ্বান।

কুলাউড়ায় হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ১০ শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১৭ ঘন্টা আগে
  • ১৩ Time View

‎আশরাফুল ইসলাম জুয়েল:
‎দেশজুড়ে হামের প্রাদুর্ভাব ক্রমশ মহামারীর রূপ ধারণ করায় উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে দেশের বিভিন্ন হাসপাতাল।

‎এ পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার একটি আইসোলেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় এ সেন্টারের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. জাকির হোসেন, আরএমও ডা. মোছাঃ সারমিন জাহান জেরিনসহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

‎এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি সাংবাদিক মোক্তাদির হোসেন, কুলাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, দৈনিক কালের কণ্ঠ কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল, দৈনিক আমাদের পত্রিকা কুলাউড়া প্রতিনিধি মো. সামসু উদ্দিন বাবু, দৈনিক জনবাণী প্রতিনিধি তারেক আহমদ জামাল, দৈনিক লাখোকণ্ঠ কুলাউড়া প্রতিনিধি মোহাম্মদ আলী শুভন, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি ময়জুল ইসলাম, এ জে চ্যানেলের পরিচালক কামরুজ্জামান জুয়েল এবং বিডি লাইন ২৪-এর আবরার শাহরিয়ার চৌধুরীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

‎উদ্বোধনকালে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, হামের সংক্রমণ রোধে দ্রুত চিকিৎসা ও আইসোলেশন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। নতুন এই আইসোলেশন সেন্টার চালুর ফলে আক্রান্ত রোগীদের পৃথকভাবে চিকিৎসা প্রদান সহজ হবে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মৌলভীবাজারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘রিসালাহ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কুলাউড়ায় হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ১০ শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন

Update Time : ১৭ ঘন্টা আগে