Dhaka , বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত। বালাইরমা খাসিয়া পুঞ্জিতে সাংসদ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা কুলাউড়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান, ৮ মামলায় জরিমানা পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা বার্তা। পারফরম্যান্সের ভিত্তিতে কুলাউড়ার ওসিসহ ৩ পুলিশ সদস্যকে ডিআইজি পুরস্কার কুলাউড়ায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ভাটেরা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক ও শপথ অনুষ্ঠিত মৌলভীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট: ৩৮১ যানবাহন আটক, ২৬৭ মামলা ও ১৫ লাখ টাকা জরিমানা বাংলা এডিশনের সাংবাদিক জিলানী এর উপরে হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন মরহুম আলহাজ্ব সামছুল ইসলাম চৌধুরীর ঈসালে সওয়াব উপলক্ষে বিশাল মেজবানি অনুষ্ঠিত।

কুলাউড়া বরমচালে স্ত্রী আত্মহত্যা, স্বামী আটক

  • Reporter Name
  • Update Time : ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ২০৫ Time View

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের কুলাউড়ায় স্বামীর নির্যাতনের অভিযোগে হেপি বেগম (২৬) নামের এক যুবতীর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী আমির হোসেন ওরফে আলম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) প্রদ্যুৎ ঘোষ চৌধুরী।

তিনি জানান, নিহতের পরিবারের বরাতে জানা গেছে- স্বামী অন্য একটি মেয়ের সঙ্গে পরকীয়া করছেন বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে হেপির সঙ্গে তার স্বামী আমির হোসেন ওরফে আলম মিয়ার বিরোধ সৃষ্টি হয়।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী তাকে মারধর করেন। এর কিছুক্ষণ পর রাত ১১টার দিকে নিজ শয়নকক্ষে বিষপান করেন হেপি। গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, শুক্রবার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের পিতা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত।

কুলাউড়া বরমচালে স্ত্রী আত্মহত্যা, স্বামী আটক

Update Time : ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬