Dhaka , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ার ফটিগুলিতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, নিভে গেল তিনটি প্রাণ কমলগঞ্জ সামাজিক সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সামাজিক ঐক্যের আহ্বান। কমলগঞ্জে ‘উই আর কমলগঞ্জ’ সংগঠনের মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। সাহিত্য নিকেতন পাঠাগার — স্বপ্ন এখনো বেঁচে আছে… বিপুল স্যার কুরআন ও মক্কা-মদিনা অবমাননার প্রতিবাদে উত্তাল ভাটেরা গ্রামবাসীর মাঝে ডা. শফিকুর রহমান, বিএনপিকে উদ্দেশ করে সতর্কবার্তা ঈদকে সামনে রেখে হাজী আব্দুস সালাম এর পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন: কুলাউড়ায় ঢেউটিন বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘কুলাউড়া টুডে’ পরিবারের পক্ষ থেকে সম্পাদক শেখ সাইফুল ইসলাম সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা নিরাপদ সড়ক চাই কমলগঞ্জের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

কুলাউড়ার ফটিগুলিতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, নিভে গেল তিনটি প্রাণ

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুসংগৃহীত ছবি
মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামের সাহেব আলীর ছেলে লাবিব আহমদ (৭), আশিক আলীর ছেলে ইমাদ আলী (১০) ও সিপার মিয়ার ছেলে জিসান আহমদ (১২)।
লাবিব ও ইমাদ সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে লাবিব, ইমাদ ও জিসান কৃষিজমির গর্তের পানিতে নামলে সাঁতার না জানায় ঘটনাস্থলেই তারা মারা যায়।

কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন, ফটিগুলি এলাকায় জমির মালিক মাটি বিক্রি করার কারণে জমিতে গর্তের সৃষ্টি হয়। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে জমির গর্তগুলো ভরাট হলে সাঁতার না জানা ওই তিন শিশু মারা যায়।
বিষয়টি উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। একসঙ্গে তিন শিশুর মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কুলাউড়ার ফটিগুলিতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, নিভে গেল তিনটি প্রাণ

কুলাউড়ার ফটিগুলিতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, নিভে গেল তিনটি প্রাণ

Update Time : ৭ ঘন্টা আগে