Dhaka , বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত। বালাইরমা খাসিয়া পুঞ্জিতে সাংসদ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা কুলাউড়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান, ৮ মামলায় জরিমানা পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা বার্তা। পারফরম্যান্সের ভিত্তিতে কুলাউড়ার ওসিসহ ৩ পুলিশ সদস্যকে ডিআইজি পুরস্কার কুলাউড়ায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ভাটেরা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক ও শপথ অনুষ্ঠিত মৌলভীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট: ৩৮১ যানবাহন আটক, ২৬৭ মামলা ও ১৫ লাখ টাকা জরিমানা বাংলা এডিশনের সাংবাদিক জিলানী এর উপরে হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন মরহুম আলহাজ্ব সামছুল ইসলাম চৌধুরীর ঈসালে সওয়াব উপলক্ষে বিশাল মেজবানি অনুষ্ঠিত।

কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে ১ কোটি টাকার জাল নোট সহ নকল অস্ত্র উদ্ধার, যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৪৭১ Time View

কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান এলাকায় র‍্যাব-৯ এর অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের দেশি-বিদেশি জাল নোট এবং নকল অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর সিপিসি-২ মৌলভীবাজার ও সদর কোম্পানি সিলেটের একটি যৌথ দল অভিযান চালায়। অভিযানে মোক্তাদির আলী (৩৪) নামের এক ব্যক্তির বাড়ির ওয়ারড্রব থেকে প্রায় ৩০ লাখ টাকার দেশি এবং ৬০ লাখ টাকার বিদেশি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয় ৫টি আসল সদৃশ বিদেশি নকল পিস্তল এবং ৮ রাউন্ড নকল গুলি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তাদির স্বীকার করেছে, সে অনলাইনের মাধ্যমে গত তিন মাস ধরে বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে জাল টাকা ও নকল অস্ত্র সংগ্রহ করে আগ্রহী ক্রেতাদের কাছে বিক্রি করত। ভিডিও কলে জাল নোট ও অস্ত্র দেখিয়ে সেগুলোকে আসল হিসেবে উপস্থাপন করত এবং কখনো কখনো ভুয়া কুরিয়ার রশিদ দেখিয়ে আগাম টাকা নিয়ে প্রতারণা করত।

গ্রেপ্তারকৃত মোক্তাদির আলীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত।

কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে ১ কোটি টাকার জাল নোট সহ নকল অস্ত্র উদ্ধার, যুবক গ্রেপ্তার

Update Time : ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫