Dhaka , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদ্রাসা বাজারে নির্বাচনী উৎসব: ১টা থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ এম সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড কুলাউড়ায় পুলিশের অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ মৌলভীবাজারে জেলা কাজী সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট বিআরটিএ-তে মোশাররফ-রফিকুল সিন্ডিকেট: দুর্নীতির মহাসাগরে দিশেহারা জনগণ গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী চক্রের তাণ্ডব মৌলভীবাজারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘রিসালাহ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সার্জন টিভির আয়োজনে প্রবাসী সমাজসেবক আব্দুল মতিন (মতু)–কে সংবর্ধনা, গুণীজনদের মিলনমেলায় মুখর সিলেট

কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৮০ Time View
কুলাউড়া প্রতিনিধি:

কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণমৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘের কুলাউড়া উপজেলা শাখা। নবগঠিত কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের ডাকবাংলো মাঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা মাহফুজ শাকিল এবং সঞ্চালনা করেন কার্যনির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন রিপন।

প্রধান অতিথির বক্তব্যে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ আজ সময়ের দাবি। শুভসংঘ দেশজুড়ে যে বৃক্ষরোপণ কার্যক্রম চালাচ্ছে তা প্রশংসনীয়। আমাদের প্রত্যেকের উচিত বাড়ির আঙিনা ও চারপাশে গাছ লাগিয়ে পরিবেশ আন্দোলনকে এগিয়ে নেওয়া।”

তিনি আরো বলেন, “শুভসংঘ শুধু গাছ লাগাচ্ছে না, বরং মানবিক ও সামাজিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর তাছলিমা সুলতানা মনি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক শাহ আলম শামীম, শুভসংঘের সহ-সভাপতি রফিকুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম আলী ও ময়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক ফারদিন কাওসার তানিম, অর্থ সম্পাদক মিফতা আহমদ রাফি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সানজিদা নাহার শোভা, ক্রীড়া সম্পাদক সাদিকুর রহমান সিয়াম এবং অ্যাপায়ন বিষয়ক সম্পাদক কেফায়েত হোসেন সোলায়মান প্রমুখ।

অনুষ্ঠানে শুভসংঘের সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস বলেন, “শুভসংঘ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। গাছের চারা বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে চাই এবং ভবিষ্যৎ প্রজন্মকে গাছের প্রতি আগ্রহী করে তুলতে চাই।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাদ্রাসা বাজারে নির্বাচনী উৎসব: ১টা থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ

কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ

Update Time : ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫