Dhaka , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড কুলাউড়ায় পুলিশের অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ মৌলভীবাজারে জেলা কাজী সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট বিআরটিএ-তে মোশাররফ-রফিকুল সিন্ডিকেট: দুর্নীতির মহাসাগরে দিশেহারা জনগণ গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী চক্রের তাণ্ডব মৌলভীবাজারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘রিসালাহ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সার্জন টিভির আয়োজনে প্রবাসী সমাজসেবক আব্দুল মতিন (মতু)–কে সংবর্ধনা, গুণীজনদের মিলনমেলায় মুখর সিলেট কুলাউড়ায় হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ১০ শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সৈয়দ ছালেক আহমেদের বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন

ভাটেরায় বর্ণাঢ্য র‌্যালি ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন

মারজান চৌধুরী :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ভাটেরা ইউনিয়ন শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য মুবারক র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি) বাদ যুহর ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি সূচনা হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদরাসা প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা হাতে নানা রঙের ফেস্টুন, প্লেকার্ড বহন করে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে কালজয়ী কবিতার শ্লোক পরিবেশন করেন। “সালাম সালাম নবী সালাম সালাম”, “মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম”, “বালাগাল উলা বিকামালিহি”, “শামছুদ্দোহা আসসালাম”—এসব নাতে রাসূলের সুরেলা ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে।

র‌্যালি ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মোহাম্মদ আব্দুস সামাদ আজাদ, ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা মুজিবুর রহমান, ভাটেরা সাইফুল তাহমিনা ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সৈয়দ মওসুফ আহমদ, মৌলভীবাজার জেলা তালামীযের সহ প্রচার সম্পাদক ইসমাইল হাসান শাকিল, উপজেলা সভাপতি শামছুল ইসলাম, ইউনিয়ন আল ইসলাহর সভাপতি হাফিজ ওলিউর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ হিফজুর রহমান সিদ্দিকীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

এছাড়াও ভাটেরা ইউনিয়ন তালামীয, আল ইসলাহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রবাসী নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়।

মুবারক র‌্যালি শেষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও প্রিয়নবী (সা.)-এর শাফায়াত কামনা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড

ভাটেরায় বর্ণাঢ্য র‌্যালি ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন

Update Time : ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫