Dhaka , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদ্রাসা বাজারে নির্বাচনী উৎসব: ১টা থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ এম সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড কুলাউড়ায় পুলিশের অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ মৌলভীবাজারে জেলা কাজী সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট বিআরটিএ-তে মোশাররফ-রফিকুল সিন্ডিকেট: দুর্নীতির মহাসাগরে দিশেহারা জনগণ গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী চক্রের তাণ্ডব মৌলভীবাজারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘রিসালাহ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সার্জন টিভির আয়োজনে প্রবাসী সমাজসেবক আব্দুল মতিন (মতু)–কে সংবর্ধনা, গুণীজনদের মিলনমেলায় মুখর সিলেট

তিলাওয়াতের পাশাপাশি কুরআন নিয়ে চিন্তা-গবেষণায় আমাদের মনোনিবেশ করতে হবে -সায়্যিদ আসিম আদী ইয়াহইয়া

সিলেট প্রতিনিধি:
মদীনা মুনাওয়ারার প্রখ্যাত বুযুর্গ, রাসূলুল্লাহ (সা.)-এর ৩৯তম বংশধর সায়্যিদ আল হাবীব আসিম আদী ইয়াহইয়া বলেছেন— “কুরআন শুধু তিলাওয়াত বা মুখস্ত করার জন্য নয়; বরং এ নিয়ে গভীর চিন্তা-গবেষণা ও আমল করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি।”

শনিবার সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড আয়োজিত “প্রতিভার সন্ধানে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৪” এর পুরস্কার বিতরণী ও হিফয সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, কুরআন তিলাওয়াত করলে প্রতিটি হরফের বিনিময়ে নেকী পাওয়া যায়। কিন্তু শুধু তিলাওয়াতই যথেষ্ট নয়। আল্লাহ তাআলা নিজেই তাদাব্বুর ও তাফাক্কুর করার নির্দেশ দিয়েছেন। তাই কুরআনের নির্দেশনা অনুযায়ী আমল না করলে প্রকৃত উপকার পাওয়া সম্ভব নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের সভাপতি আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা নজমুল হুদা খান ও মাওলানা বেলাল আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেদ্দার প্রখ্যাত বুযুর্গ শায়খ সায়্যিদ উমর আহমদ আল হাবশী, আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী।

দুই অধিবেশনে বিভক্ত এই মহাসম্মেলনে দেশ-বিদেশের শীর্ষ আলেম ও ইসলামী চিন্তাবিদরা অংশ নেন। এর মধ্যে ছিলেন প্রিন্সিপাল মাওলানা জফর উদ্দিন মুহাম্মদ আব্দুল মুনঈম, মাওলানা এ কে এম মনোওর আলী, মাওলানা আবু ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, মাওলানা ছালেহ আমদ বেতকোণী, মাওলানা ফরিদ উদ্দিন আতহার, ভারতের রাজনীতিবিদ আজিজুর রহমান তালুকদারসহ আরও অনেকে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫০০ হাফেজে কুরআনকে পাগড়ি প্রদান করা হয়, যা উপস্থিত জনতার মাঝে বিশেষ উদ্দীপনা সঞ্চার করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাদ্রাসা বাজারে নির্বাচনী উৎসব: ১টা থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ

তিলাওয়াতের পাশাপাশি কুরআন নিয়ে চিন্তা-গবেষণায় আমাদের মনোনিবেশ করতে হবে -সায়্যিদ আসিম আদী ইয়াহইয়া

Update Time : ০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ আগস্ট ২০২৫