Dhaka , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎আলীনগর ইউনিয়ন ছাত্রশিবিরে উদ্যোগে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ। কুলাউড়ায় ৪কোটি টাকা ব্যয়ে ড্রেন ও রাস্তার উন্নয়ন কাজের উদ্ধোধন মাদ্রাসা বাজারে নির্বাচনী উৎসব: ১টা থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ এম সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড কুলাউড়ায় পুলিশের অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ মৌলভীবাজারে জেলা কাজী সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট বিআরটিএ-তে মোশাররফ-রফিকুল সিন্ডিকেট: দুর্নীতির মহাসাগরে দিশেহারা জনগণ গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী চক্রের তাণ্ডব

বোরকা পরে পালানোর সময় গ্রেফতার ধর্ষণ মামলার আসামি

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ৪৪৪ Time View

বোরকা পরে পালানোর সময় গ্রেফতার ধর্ষণ মামলার আসামি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ওপর পাশবিক নির্যাতন চালানোর অভিযোগে শাহ আলম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পালানোর চেষ্টা করতে গিয়ে বোরকা পরা অবস্থায় ধরা পড়েন তিনি।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (১৮ মার্চ) সকালে উপজেলার চিকলী পশ্চিমপাড়ার এক ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে শাহ আলম তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন চালায়। মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহ আলম দ্রুত পালিয়ে যায়। পরে মেয়েটির মা মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে বোরকা পরে পালানোর চেষ্টা করছিল শাহ আলম। তবে পুলিশের কড়া নজরদারির কারণে শেষ পর্যন্ত ধরা পড়ে যায় সে। তার কাছ থেকে ঢাকা যাওয়ার বাসের টিকিটও জব্দ করা হয়েছে।

অভিযুক্ত শাহ আলম জানায়, বন্ধু সোহেলের পরামর্শে সে স্ত্রীর বোরকা পরে ঢাকায় পালানোর চেষ্টা করছিল।

বুধবার (১৯ মার্চ) সকালে শাহ আলমকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে, আর অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‎আলীনগর ইউনিয়ন ছাত্রশিবিরে উদ্যোগে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ।

বোরকা পরে পালানোর সময় গ্রেফতার ধর্ষণ মামলার আসামি

Update Time : ০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫