Dhaka , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দলীয় সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন আকমল হোসেন তালুকদার কুলাউড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। শামীম আহমদ এর কৃতজ্ঞতা ও ভালোবাসা ভাটেরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রবাসী শামীম আহমদকে সংবর্ধনা মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। সিলেট প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়া বাদে ভুকশিমইল-শশারকান্দি যুব কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী রাজনকে সংবর্ধনা কুলাউড়ায় প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত জয়চন্ডী ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সামাদ খাঁন রাজু

গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে মসজিদের ইমাম আটক!

  • Reporter Name
  • Update Time : ০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ১৬৫ Time View

গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে মসজিদের ইমাম আটক!

বরিশালের গৌরনদীতে গভীর রাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন এক মসজিদের ইমাম ও এক প্রবাসীর স্ত্রী। স্থানীয়দের হাতে আটক হওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করা হয় তাদের।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে। অভিযুক্তরা হলেন মো. মাইনুল ইসলাম পলাশ ফকির (২৬) এবং সৌদি প্রবাসীর স্ত্রী ঝুমুর খানম (২৫)।

পলাশ ফকির গৌরনদী উপজেলার ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি এবং বদরপুর মুসুল্লিবাড়ী জামে মসজিদের ইমাম। তার বাড়ি উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামে। তিনি শাহ আলম ফকিরের ছেলে।

গভীর রাতে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানায়। ৯৯৯-এ ফোন পেয়ে গৌরনদী থানার এসআই জুলেল হাওলাদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

গৌরনদী থানার ওসি মো. ইউনূস মিয়া জানিয়েছেন, স্থানীয়রা কেউ বাদী না হওয়ায় পুলিশ নিজে বাদী হয়ে পেনাল কোড ২৯০ ধারায় মামলা করেছে। এতে ‘অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ করে জনমনে বিরক্তি সৃষ্টির’ অভিযোগ আনা হয়েছে। পরে আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

একজন মসজিদের ইমাম, যিনি ধর্মীয় বিধান শেখানোর দায়িত্বে ছিলেন, সেই তিনিই এমন কাণ্ডে জড়িয়ে পড়লেন! আরেকদিকে, স্বামী বিদেশে শ্রম দিচ্ছেন, সংসার চালাচ্ছেন, অথচ স্ত্রী এমন অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়লেন!

এই ঘটনা শুধুমাত্র ব্যক্তি চরিত্রের অধঃপতন নয়, বরং সমাজে নৈতিকতার অবক্ষয়ের এক নগ্ন চিত্র। এমন ঘটনাগুলো বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ধর্মীয় লেবাস পরলেই কেউ ভালো মানুষ হয় না, চরিত্রটাই আসল পরিচয়।

এখন প্রশ্ন হচ্ছে—এই ধরনের অপরাধের কী কঠোর বিচার হবে? নাকি আমরা কিছুদিন পরই আবার এমন ঘটনা দেখতে পাব?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দলীয় সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন আকমল হোসেন তালুকদার

গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে মসজিদের ইমাম আটক!

Update Time : ০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫