Dhaka , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়া গাজীপুর চা বাগানে নারী ভোটারদের ঢল, দুপুর ১২টা পর্যন্ত ভোট কাস্ট ১১০০+ উৎসবমুখর পরিবেশে কুলাউড়ায় ভোটগ্রহণ, কেন্দ্রজুড়ে নারী ভোটারের ভিড় মৌলভীবাজার-২ আসনে নির্বাচনী লড়াই জমে উঠেছে: জনমতের শীর্ষে ফজলুল হক খান শাহেদ গোয়াইনঘাটে নির্বাচনী জনসভা এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে -জয়নাল আবেদীন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে চমক দেখাতে পারেন স্বতন্ত্র প্রার্থী মুফতি বেলাল আহমদ কুলাউড়ায় আমিরে জামায়াতের জনসভা: নিরাপত্তা নিশ্চিতে এসপি’র মাঠ পরিদর্শন, প্রস্তুতি তুঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বিজিবির প্রস্তুতি সম্পন্ন: লে. কর্ণেল আতাউর রহমান সুজন নির্বাচিত হলে সরকারি সুবিধা নেব না, কুলাউড়া হবে সন্ত্রাসমুক্ত: এম জিমিউর রহমান ম্যান্ডেলা” ১৭ বছর পর ভোট প্রদানের সুযোগ কাজে লাগান – তাহসিনা রুশদির লুন গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি নতুন মেয়াদে কমিটি গঠন

উৎসবমুখর পরিবেশে কুলাউড়ায় ভোটগ্রহণ, কেন্দ্রজুড়ে নারী ভোটারের ভিড়

  • Reporter Name
  • Update Time : ১৯ ঘন্টা আগে
  • ১৫ Time View

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের ১০৩ ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষ ভোটারের উপস্থিতি খুবই কম।

উপজেলার সদর ইউনিয়নের করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌধুরীবাজার জিএস কুতুবশাহ আলিম মাদ্রাসা, একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৌরসভার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারদের ভিড় দেখা যায়। অনেকে লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে ভোট দেওয়ার অপেক্ষা করেন। এদিকে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছেন মৌলভীবাজারের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রুবেল আহমদ, সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিনসহ সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা।

রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আবু মাসুদ বলেন, সকাল নয়টা পর্যন্ত মোট ৪ হাজার ৩৯৩ ভোটের মধ্যে প্রায় দুই শতাধিক ভোট কাস্টিং হয়েছে। কেন্দ্রে নারী ভোটার বেশি ছিল।

করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের নারী ভোটার পলি আক্তার, কুলছুমা আক্তার, সাবিনা আক্তার, তাইয়্যিবা বেগমসহ অনেকেই বলেন, সকালে ভোট দিলে অনেক স্বস্তিতে দেওয়া যায়। দেরিতে ভোট দিলে লাইনে দাঁড়াতে হয় এবং প্রচন্ড রোদ থাকে। তখন আমাদের অনেক কষ্ট হয়ে যায়। তাই আমাদের পরিবারের সবাইকে নিয়ে সকালেই চলে এসেছি ভোট দিতে।

নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রীতম শিকদার জয় বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল দশটা পর্যন্ত মোট ৩ হাজার ৮৮৭ ভোটের মধ্যে প্রায় ৩শত ভোট কাস্টিং হয়েছে। তবে নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, উপজেলার সবক’টি কেন্দ্রে সকাল থেকে সুষ্ঠু, সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কাজ করছেন সেনাবাহিনীর ৩ প্লাটুন, বিজিবির ৪ প্লাটুন, পুলিশের ১৪ টি মোবাইল টিম, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ২টি, র‌্যাবের ১টি টিম, আনসার ব্যাটেলিয়ানের ২টি টিম। পাশাপাশি ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, কুলাউড়া আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতিদ্বন্ধিতায় রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান (ফুটবল), স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খান সাহেদ (কাপ-পিরিচ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত আব্দুল কুদ্দুস (হাতপাখা), জাতীয় পার্টি মনোনীত মো. আব্দুল মালিক (লাঙ্গল), বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী (কাঁচি) এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী (ঘোড়া) প্রতীক। এ আসনে ১৩টি ইউনিয়ন ও ১ পৌরসভায় মোট ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৩ হাজার ২০। তন্মধ্যে দেশে ও বিদেশে মোট ৫ হাজার ৫৮৮ জন পোস্টাল ভোটার রয়েছেন। এছাড়া ১ লক্ষ ৪৫ হাজার ৯২ জন নারী ও ১ লক্ষ ৫২ হাজার ৩৪০ জন পুরুষ ভোটার রয়েছেন। মোট ভোট কেন্দ্র ১০৩। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কুলাউড়া গাজীপুর চা বাগানে নারী ভোটারদের ঢল, দুপুর ১২টা পর্যন্ত ভোট কাস্ট ১১০০+

উৎসবমুখর পরিবেশে কুলাউড়ায় ভোটগ্রহণ, কেন্দ্রজুড়ে নারী ভোটারের ভিড়

Update Time : ১৯ ঘন্টা আগে