Dhaka , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড কুলাউড়ায় পুলিশের অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ মৌলভীবাজারে জেলা কাজী সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট বিআরটিএ-তে মোশাররফ-রফিকুল সিন্ডিকেট: দুর্নীতির মহাসাগরে দিশেহারা জনগণ গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী চক্রের তাণ্ডব মৌলভীবাজারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘রিসালাহ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সার্জন টিভির আয়োজনে প্রবাসী সমাজসেবক আব্দুল মতিন (মতু)–কে সংবর্ধনা, গুণীজনদের মিলনমেলায় মুখর সিলেট কুলাউড়ায় হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ১০ শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সৈয়দ ছালেক আহমেদের বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন

কুলাউড়ায় পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

কৌশিক আহমেদ তামজিদ:

মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুম্মা উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলস্টেশন চৌমুহনীতে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিম। তিনি বলেন, “দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এটি বাস্তবায়িত হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। জুলাই আন্দোলনের মাধ্যমে জনগণ কথা বলার অধিকার ফিরে পেয়েছে, তাই জুলাই সনদের আইনি ভিত্তি ও আলোকে পরবর্তী নির্বাচন হওয়া উচিত।”

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির খন্দকার আব্দুস সোবহান, সাবেক উপজেলা আমির প্রভাষক হামিদ খান, বর্তমান নায়েবে আমির মো. জাকির হোসেন, উপজেলা সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মোহাম্মদ আলাউদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা রাজানুর রহিম ইফতেখার, ছাত্রশিবিরের তিহান তালুকদার, হাসান আল বান্না রাহী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড

কুলাউড়ায় পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

Update Time : ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫