ভাটেরা প্রতিনিধি:
পবিত্র দামোদর মাস উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরায় প্রদীপ প্রজ্জ্বলন ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, তরুণ সনাতনী সংঘ, ভাটেরার উদ্যোগে ভাটেরা সার্বজনীন শ্রীশ্রী কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে এ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচিতে রয়েছে শ্রীতুলসী মহারানীর আরতি, শ্রীগৌরসুন্দরের আরতি, ভজন-কীর্তন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, দামোদর অষ্টকম পাঠ ও প্রদীপ প্রজ্জ্বলন। এছাড়াও বৈদিক নৃত্য, নাট্যানুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে।
আয়োজক সংগঠন তরুণ সনাতনী সংঘ, ভাটেরার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী সকল ভক্তবৃন্দকে সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় এ আয়োজন ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক মিলনমেলায় পরিণত হবে।
নিবেদনে: তরুণ সনাতনী সংঘ, ভাটেরা ও পরিচালনা পরিষদ।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।