ভাটেরা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরায় আগামী ৮ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী নাশিদ মাহফিল। এ উপলক্ষে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।
আল-উন্নাহ যুব পরিষদ, ভাটেরার উদ্যোগে আয়োজিত এ মাহফিল ভাটেরা স্টেশন বাজারে বাদ আসর থেকে শুরু হবে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মুবাল্লিগ ও নাতিকার, রিসালাহর প্রতিষ্ঠাতা পরিচালক কবি মুজাহিদুল ইসলাম বুলবুল।
এছাড়াও অতিথি শিল্পী হিসেবে নাশিদ পরিবেশন করবেন মারজান মোহাম্মদ রুহি (সিলেট), মুহাম্মাদিয়া ইসলামী শিল্পীগোষ্ঠী ও মদিনাতুর বুলবুল ইসলামী শিল্পীগোষ্ঠী (ভাটেরা)।
আয়োজকরা জানান, ইসলামী সংস্কৃতি ও নাশিদ চর্চার প্রসার এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে ভাটেরাসহ আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
তারিখ: ৮ নভেম্বর ২০২৬, রবিবার
সময়:বাদ আসর থেকে
স্থান:ভাটেরা স্টেশন বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।