
শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সাবেক সুপার মরহুম কাজী মাওলানা শাতির খান (রহ.)-এর ৮ম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার হলরুমে দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, “আল্লাহর নেককার বান্দারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তাঁদের উদ্দেশ্যে দোয়ার মাহফিল আয়োজন করা মানে আমাদের প্রত্যেকের মরহুম আত্মীয়স্বজন ও মুরব্বিদের জন্য দোয়া করা। অল্প আমলে অধিক ফজিলত লাভের অন্যতম উপায় হলো নিজের, মা-বাবার এবং সব মুমিন-মুমিনার জন্য দোয়া করা। এ ক্ষেত্রে ‘রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিলমুমিনিন’ পাঠের মাধ্যমে দোয়া করা যায়।”
তিনি আরও বলেন, ইখলাস ও হুব্বে রাসুলের মাধ্যমে যে কাজ করা হয়, তা বিশেষভাবে দোয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপলক্ষ হয়ে ওঠে। এখানে এসে মরহুম শাতির খান (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিলে তারই প্রতিফলন দেখেছি। তাঁর ছাত্র, সহপাঠী ও এলাকাবাসীর কাছ থেকে দ্বীনের প্রতি তাঁর ত্যাগ, দরদ ও অবদানের কথা শুনেছি। আল্লাহর ওলিদের সান্নিধ্যপ্রাপ্ত ব্যক্তিরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে দ্বীনি ইলমের খেদমত করে যাচ্ছেন। আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইখলাসের সঙ্গে দ্বীনি ও কল্যাণমূলক কাজ করা।
আয়োজক সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টায় মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে ঈসালে সাওয়াব মাহফিলের কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় খতমে বুখারী মাহফিল। দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরও ছিল পবিত্র কোরআন খতম ও দালাইলুল খাইরাত খতম।
খতমে বুখারী মাহফিলে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আগত ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, দারুস সুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, হিংগাজিয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল মুনতাকিম, নয়াবাজার ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত খান, ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা মুজিবুর রহমান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল-ইসলাহর সভাপতি মাওলানা হারুনুর রশীদ, হিংগাজিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছরওয়ার খান, গিয়াসনগর দাখিল মাদরাসার সুপার মাওলানা তৈয়বুর রহমান, বিয়ানীবাজারের আখাখাজানা দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল মুদাচ্ছির, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যাপক মাওলানা আবু বকর নূরী, মানিককোনা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস শাকুর, দারুস সুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল খালিক, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল লতিফ এবং মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা কবিরজ্জামানসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক, আলেম ও খতিবরা।
এ ছাড়া মৌলভীবাজার ও সিলেট অঞ্চলের বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার, মুহাদ্দিস, প্রভাষক, শিক্ষক এবং বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা মাহফিলে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন মাওলানা মো. আবুল বাশার, মাওলানা ছালিম আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আবু তাহের, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা সদর উদ্দিন সিদ্দিকী, মাওলানা মো. মুশতাক আহমদ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা হাবিবুর রহমান হাসানী, মাওলানা সৈয়দ মওসুফ আহমদ, মাওলানা আজির উদ্দিন, কাজী আব্দুল জলিল, মাওলানা মইনুল ইসলাম, মাওলানা সালেহ আহমদ, মাওলানা শামছুদ্দিন, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা তাজ উদ্দিন, মাওলানা কাওছার আহমদ, মাওলানা আব্দুল কাদির, মাওলানা আব্দুল মতিন, মাওলানা সায়েম আহমদ, মাওলানা ইয়াছিন আলী, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা ইয়াহইয়া আহমদ, মাওলানা আব্দুল আজিম, মাওলানা ইসমাইল হাসান শাকিল, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মাসুম আহমদ, মাওলানা ইকবাল আহমদ, মাওলানা শামছুল ইসলাম, মাওলানা আবুল কালাম, মাওলানা আহমদ আলী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা রুহুল আমিন রাজু, মাওলানা আব্দুল হাদি, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা আবুল হোসেন, মাওলানা আজাদ হোসেন ও মাওলানা আক্তারুজ্জামানসহ অনেকে।
দিনব্যাপী আয়োজনে হাফিজ অলিউর রহমান ও হাফিজ হিফজুর রহমান সিদ্দিকীর তত্ত্বাবধানে বিভিন্ন মসজিদের ২০ জন ইমাম পবিত্র কোরআন খতমে অংশ নেন। অন্যদিকে, ভাটেরা ইউনিয়ন তালামীযের সভাপতি হাফিজ হাবিবুর রহমানের তত্ত্বাবধানে ইজাজতপ্রাপ্ত ওলামায়ে কেরাম দালাইলুল খাইরাত খতমে অংশগ্রহণ করেন।
এ ছাড়া দারুস সুন্নাহ হিফজুল কোরআন ও এতিমখানা এবং ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার শতাধিক শিক্ষার্থী পবিত্র কোরআন খতমে অংশ নেয়।
মরহুম কাজী মাওলানা শাতির খান (রহ.)-এর জীবন, দ্বীনি শিক্ষা বিস্তার, শিক্ষকতা ও ধর্মীয় অবদানের স্মৃতিচারণের পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরিশেষে, মাহফিল আয়োজনে দেশ-বিদেশ থেকে যারা আর্থিক, সাংগঠনিক ও সার্বিক সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।