জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলা অটো টেম্পু মিশুক সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২৩৫৯)-এর অন্তর্গত কমলগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইউনিয়নের ভোটার ও প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন।আসন্ন নির্বাচনে 'সহ-সভাপতি' পদে শ্রমিকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় এবং একজন নিষ্ঠাবান নেতা হিসেবে পরিচিত মোঃ আবুল বাশার প্রার্থিতা ঘোষণা করেছেন। ভানুগাছ গ্রুপ কমিটির এই নেতা ইতিমধ্যে দুই মেয়াদে সফলভাবে প্রধান আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
মোঃ আবুল বাশার তার দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও শ্রমিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউনিয়নের সাংগঠনিক ভিত্তি মজবুত করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। তার সমর্থকেরা জানিয়েছেন, "মোঃ আবুল বাশার একজন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান নেতা। তিনি সবসময় শ্রমিকদের সুখে-দুঃখে পাশে ছিলেন এবং আশা করি ভবিষ্যতেও থাকবেন।"
নির্বাচনে প্রচার-প্রচারণা চালিয়ে মোঃ আবুল বাশার ভোটারদের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। তিনি বলেছেন, "আমি বিগত বছরগুলোতে শ্রমিকদের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করেছি। যদি আমাকে সুযোগ দেওয়া হয়, তাহলে আমি সততা ও নিষ্ঠার সাথে সকলের সেবা করে যাব।"
ইতিমধ্যে নির্বাচনের জন্য আলাপ আলোচনা প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেছেন শ্রমিক নেতৃবৃন্দ।
শিরোনাম সংক্ষিপ্ত করে সাজিয়ে দিবেন প্লিজ
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।