
জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়নে সচেষ্ট আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আসক কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান রকিব আল মাহমুদ স্বাক্ষরিত এক পত্রে এড. সাইফুর রহমান খন্দকার রানা-কে সভাপতি এবং আব্দুর রহিম-কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন এড. মো. মামুন আহমদ রিপন ও এড. তাহেদ হোসেন চৌধুরী। সহ-সভাপতি হিসেবে রয়েছেন এড. ইমরান আহমদ, এড. দিদার আহমদ, এড. মো. শাহেদ ইকবাল সোহাগ, মো. জয়নাল হক, মো. আব্দুল মতিন, মামুনুর রহমান, প্রবাল দেবনাথ ও সুলতান মাহমুদ।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. মারজান খান, নাজিম উদ্দিন ও মো. আলিম উল্লাহ। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোহাম্মদ পারভেজ আহমদ, মোকারাবি আহমেদ (আরাবি), মো. ইউসুফ আলী ও মো. ইয়াছিন আলী।
সাংগঠনিক সম্পাদক-১ পারভেজ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক-২ এম. জে. কাওসার। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ইশতিয়াক আহমদ ও সোনারা আক্তার।
এছাড়া দপ্তর সম্পাদক মো. আরিফুল হক ইদ্রিছ, সহ-দপ্তর সম্পাদক এড. সৈয়দ মো. আহমদ আলী, প্রচার সম্পাদক আব্দুল আজিজ, সহ-প্রচার সম্পাদক আল আমিন, অর্থ সম্পাদক এড. রেদওয়ান আলম আদিব এবং আইন বিষয়ক সম্পাদক এড. তাহমিনা আক্তার। সহ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন এড. শেখ শামছুন্নাহার, এড. মো. ইমাদ উদ্দিন ও জালাল উদ্দিন আহমদ।
মানবাধিকার বিষয়ক সম্পাদক হাফেজ মো. আবিদ হোসেন খান, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা এড. তাহেরা বেগম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এড. আরিফ রায়হান, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শুয়াইবুর রহমান।
কমিটিতে আরও রয়েছেন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এ টি এম জাফর, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. শাব্বির আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাকিল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরাফাত রহমান চৌধুরী এবং ক্রীড়া সম্পাদক হাসানুল হক।
সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এড. নাজমিন বেগম, নাজিম উদ্দিন, সায়েম আহমদ, মিছবাহ উদ্দিন, ফাহদিন আহমদ, মো. আদনান উদ্দিন ও মো. ফাহিমুল ইসলাম।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সিলেটজুড়ে আইনের শাসন প্রতিষ্ঠা, নির্যাতিত ও বঞ্চিত মানুষের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এবং মানবাধিকার সুরক্ষায় নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তারা বলেন, মানবাধিকার রক্ষা ও আইনি সহায়তা প্রদানের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়াই হবে তাদের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে সিলেট জেলার বিভিন্ন এলাকায় অসহায়, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।