ভাটেরা প্রতিনিধি: (কুলাউড়া), ২০ আগস্ট: ২৬
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন এর ভাটেরা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত চারজন শ্রদ্ধেয় শিক্ষককে সংবর্ধনা দিয়েছে এসএসসি ২০১৭ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ভাটেরা ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ভাটেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ ইব্রাহিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাটেরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. সলিম উদ্দিন।
সংবর্ধিত চার শিক্ষক হলেন
ভাটেরা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল মতলিব
জনাব একেএম মতিউর রহমান
জনাব মো বশিরুল ইসলাম
জনাব মো হামিদ খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসএসসি ২০১৭ ব্যাচের শিক্ষার্থী আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক ব্যাচ এর তাহের আরিফ এবং স্মৃতিচারণমূলক বক্তব্য দেন আবু সাইদ। পরে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাতেহা তালুকদার সংবর্ধিত শিক্ষকদের উদ্দেশ্যে রচিত মানপত্র পাঠ করেন।
মানপত্র পাঠ শেষে আয়োজক ব্যাচের পক্ষ থেকে চারজন শিক্ষককে পৃথকভাবে সম্মাননা পত্র, সম্মাননা স্মারক ও মূল্যবান উপহারসামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন ভাটেরা গার্লস স্কুলের প্রধান শিক্ষক কাওসার আহমেদ মুন্না, ভাটেরা বয়েজ স্কুলের প্রধান শিক্ষক মাহবুব খান, ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ হ্রদয় আহমেদ সদর, সংবর্ধিত শিক্ষকদের সাবেক সহকর্মী সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ, ভাটেরা ডিগ্রি কলেজের সহকর্মী সহকারী অধ্যাপক জনাব আব্দুল মুকিত।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সাগরনাল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ জনাব মো. আব্দুল করিম, সাইফুল তাহমিনা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ফয়জুল ইসলাম সিদ্দেকীর পক্ষে উপাধ্যক্ষ জনাব সাইফুর রহমান, জনাব আকমল হোসেন তালুকদার (অভিভাবক সদস্য) এবং পূবালী ব্যাংক ভাটেরা শাখার ম্যানেজার জনাব রবিউল ইসলাম এবং জনাব আব্দুস সামাদ ( বিদ্যুৎসাহী সদস্য)। উক্ত মঞ্চে উপস্থিত সকলেই তাদের নিজ নিজ অভিজ্ঞতার বক্তব্য প্রদান করেন।
সংবর্ধিত চার শ্রদ্ধেয় শিক্ষক তাদের বক্তব্যে শিক্ষকতা জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং সাবেক শিক্ষার্থীদের এমন উদ্যোগে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা শিক্ষার্থীদের সাফল্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
প্রধান অতিথি মো. সলিম উদ্দিন বলেন, শিক্ষকের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো শিক্ষার্থীদের ভালোবাসা ও শ্রদ্ধা। এসএসসি ২০১৭ ব্যাচের শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের সম্মান জানিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ইব্রাহিম তালুকদার অবসরপ্রাপ্ত শিক্ষকদের শিক্ষা ক্ষেত্রে অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি এমন আয়োজনের জন্য এসএসসি ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ভাটেরা উচ্চ বিদ্যালয় ও ভাটেরা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এসএসসি ২০১৭ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষকদের সঙ্গে আয়োজক ব্যাচের সদস্যদের গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়। পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।