
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব থানায় বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনায় এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
বিশেষ এ কার্যক্রমের মাধ্যমে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের প্রস্তুতি, দ্রুত মোতায়েন সক্ষমতা এবং সমন্বিত অপারেশনাল দক্ষতা যাচাই করা হয়। একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।
চেকপোস্ট কার্যক্রমে হেলমেট ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনসহ বিভিন্ন অনিয়মের কারণে ৪৭টি যানবাহন আটক করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় মোট ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।