মো. ময়জুল ইসলাম: রবিরবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশ নিতে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।
কুলাউড়া এনসিপির নেতারা জানিয়েছেন, আগামীকাল (২৬ জুন) শরীফপুর সীমান্ত এলাকায় সংঘটিত সীমান্ত হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারা। এ উপলক্ষে আগামীকাল (শুক্রবার) কুলাউড়ার ঐতিহ্যবাহী রবিরবাজার জামে মসজিদে জুম'আর নামাজ আদায় করবেন নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম।
নেতাকর্মীরা জানান, জুম'আর নামাজ শেষে এনসিপির এই দুই নেতা মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করবেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।