পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাবেক শিক্ষক ও বর্তমান ফ্রান্স প্রবাসী মোঃ কামাল হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ, উৎসর্গ এবং সম্প্রীতির মহান বার্তা নিয়ে আসে। আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও ভালোবাসার প্রতীক এই উৎসব। এই ঈদের আনন্দ দেশের সকল প্রান্তের মানুষের পাশাপাশি প্রবাসে থাকা প্রতিটি রেমিট্যান্স যোদ্ধার জীবনেও বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।"
তিনি আরও বলেন, কর্মব্যস্ততার কারণে প্রবাসে থাকলেও দেশের মানুষের জন্য সবসময় মন কাঁদে। ঈদের এই পবিত্র ক্ষণে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ কামনা করেন।
শুভেচ্ছান্তে:
মোঃ কামাল হোসেন
সাবেক শিক্ষক, ভাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা ফাজিল ডিগ্রি মাদ্রাসা।
বর্তমান: ফ্রান্স প্রবাসী।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।