Dhaka , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় সাবেক এমপিসহ ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ২৯৭ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, কিছু আসনে ভোট স্থগিত কুলাউড়া গাজীপুর চা বাগানে নারী ভোটারদের ঢল, দুপুর ১২টা পর্যন্ত ভোট কাস্ট ১১০০+ উৎসবমুখর পরিবেশে কুলাউড়ায় ভোটগ্রহণ, কেন্দ্রজুড়ে নারী ভোটারের ভিড় মৌলভীবাজার-২ আসনে নির্বাচনী লড়াই জমে উঠেছে: জনমতের শীর্ষে ফজলুল হক খান শাহেদ গোয়াইনঘাটে নির্বাচনী জনসভা এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে -জয়নাল আবেদীন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে চমক দেখাতে পারেন স্বতন্ত্র প্রার্থী মুফতি বেলাল আহমদ কুলাউড়ায় আমিরে জামায়াতের জনসভা: নিরাপত্তা নিশ্চিতে এসপি’র মাঠ পরিদর্শন, প্রস্তুতি তুঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বিজিবির প্রস্তুতি সম্পন্ন: লে. কর্ণেল আতাউর রহমান সুজন নির্বাচিত হলে সরকারি সুবিধা নেব না, কুলাউড়া হবে সন্ত্রাসমুক্ত: এম জিমিউর রহমান ম্যান্ডেলা”

২৯৭ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, কিছু আসনে ভোট স্থগিত

  • Reporter Name
  • Update Time : ১২ ঘন্টা আগে
  • ৯৯ Time View

হাবিলুর রহমান জুয়েল আহমদ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এ দুই আসনের ফলাফল পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার সমাপণী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

ইসি সচিব বলেন, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বাকি দুই আসনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষে কমিশন সিদ্ধান্ত জানাবে। ঘোষিত ফলাফলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ফল ঘোষণা কার্যক্রমের সমাপ্তি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সমাপনী বক্তব্যে আখতার আহমেদ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার সহযোগিতা ও ধৈর্যের মধ্য দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই ধৈর্যের পরীক্ষায় সবাই উত্তীর্ণ হয়েছেন।

উল্লেখ্য, গতকাল (১২ ফেব্রুয়ারি) শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ভোটের ফল ঘোষণা স্থগিত রাখার বিষয়ে তিনটি পৃথক চিঠি জারি করেছিল নির্বাচন কমিশন। ওই চিঠিগুলোতে বলা হয়েছিল, আদালতে মামলা চলমান থাকায় এসব আসনের ফল ঘোষণা করা হবে না। তবে এরই মধ্যে শেরপুর-২ আসনের ফল ঘোষণা করা হয়েছে। তবে আপাতত এই আসনের গেজেট না প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলাউড়ায় সাবেক এমপিসহ ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

২৯৭ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, কিছু আসনে ভোট স্থগিত

Update Time : ১২ ঘন্টা আগে