
কুলাউড়া উপজেলার গাজীপুর চা বাগান এলাকায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১১০০-এর বেশি ভোট কাস্ট হয়েছে বলে কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সকাল থেকেই নারী ভোটাররা দলবদ্ধভাবে ভোটকেন্দ্রে এসে শৃঙ্খলাপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অনেক নারী ভোটার পরিবারসহ কেন্দ্রে উপস্থিত হন, যা নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কেন্দ্রের আশপাশে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে, যার ফলে ভোটারদের মধ্যে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা দেখা যায়নি।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, নারী ভোটারদের এই ব্যাপক অংশগ্রহণ গণতান্ত্রিক চর্চার জন্য অত্যন্ত ইতিবাচক দিক নির্দেশ করে। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করে তুলছে বলে তারা মন্তব্য করেন।
সংযুক্ত ছবিতে ভোটকেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান কার্যক্রমের চিত্র ফুটে উঠেছে।

Reporter Name 







