
আগামী ৭ ফেব্রুয়ারি মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই জনসভাকে ঘিরে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
জনসভার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সমাবেশস্থল সশরীরে পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বিল্লাল হোসেন। পরিদর্শনকালে তিনি জনসভার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং আয়োজক কমিটির সঙ্গে মতবিনিময় করেন।
পুলিশ সুপার জানান:
মাঠ পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী সাংবাদিকদের বলেন, "আমিরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে কুলাউড়াবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জনসভা সফল করতে জামায়াত ও এর সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করছি এটি একটি স্মরণীয় গণসমাবেশে পরিণত হবে।"
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।