কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এবং পৃথিমপাশা ইউনিয়নের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান এম জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত এক সভায় তিনি তার নির্বাচনী পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন।
নির্বাচিত হলে সেবা করবেন নিঃস্বার্থভাবে
ঘোড়া প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করেন, "আমি জনগণের সেবক হতে চাই, শাসক নয়। নির্বাচিত হলে আমি সরকারি কোনো বেতন-ভাতা, গাড়ি কিংবা বাড়ি সুবিধা গ্রহণ করবো না। আমার প্রাপ্ত সকল সুযোগ-সুবিধা কুলাউড়ার সাধারণ মানুষের কল্যাণে বিলিয়ে দিব।"
সন্ত্রাস ও মাদকমুক্ত কুলাউড়া গড়ার অঙ্গীকার
ম্যান্ডেলা চৌধুরী বলেন, কুলাউড়ায় কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী বা চাঁদাবাজের স্থান হবে না। এসব সামাজিক অপরাধ নির্মূল করা হবে তার অন্যতম প্রধান লক্ষ্য। এছাড়া দীর্ঘ সময় চা-বাগানে চাকরির অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, চা-শিল্পের উন্নয়ন এবং চা-শ্রমিক ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে তিনি সবসময় সচেষ্ট থাকবেন।
উন্নয়ন পরিকল্পনা: যানজট নিরসন ও পর্যটন
কুলাউড়ার প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে তিনি বলেন:
সাংবাদিকদের সাথে বিশেষ সম্পর্ক
নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে তিনি পাশে থাকবেন এবং যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের পরামর্শকে অগ্রাধিকার দিবেন।
চমক দেখাতে চান ম্যান্ডেলা
উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের পরাজিত করে পৃথিমপাশার চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকায় চমক সৃষ্টি করেছিলেন এম জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা। তিনি সাবেক চেয়ারম্যান মরহুম ফিরোজ উদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান এবং নেলসন ম্যান্ডেলা পুরস্কারসহ একাধিক জাতীয় সম্মাননাপ্রাপ্ত একজন বিশিষ্ট ব্যবসায়ী ও জনদরদি ব্যক্তিত্ব।
বক্তব্যের শেষে তিনি দল-মত নির্বিশেষে আগামী নির্বাচনে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে তাকে কুলাউড়াবাসীর সেবা করার সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।