Dhaka , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড কুলাউড়ায় পুলিশের অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ মৌলভীবাজারে জেলা কাজী সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট বিআরটিএ-তে মোশাররফ-রফিকুল সিন্ডিকেট: দুর্নীতির মহাসাগরে দিশেহারা জনগণ গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী চক্রের তাণ্ডব মৌলভীবাজারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘রিসালাহ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সার্জন টিভির আয়োজনে প্রবাসী সমাজসেবক আব্দুল মতিন (মতু)–কে সংবর্ধনা, গুণীজনদের মিলনমেলায় মুখর সিলেট কুলাউড়ায় হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ১০ শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সৈয়দ ছালেক আহমেদের বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন

মৌলভীবাজারে ২২ জানুয়ারি তারেক রহমানের জনসভা, প্রস্তুতি ও নিরাপত্তা পর্যালোচনা

  • Reporter Name
  • Update Time : ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ২৫৪ Time View
মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি দুপুরে মৌলভীবাজার জেলার শেরপুর উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর খেলার মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় অংশ নেবেন। এ জনসভায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের জনসমক্ষে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
আসন্ন জনসভাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে আইনপুর প্লে গ্রাউন্ডের জনসভাস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। এ সময় তিনি সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় জনসভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে বিএনপি নেতারা জানিয়েছেন, তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এই জনসভাকে ঘিরে দলীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। তারা আশা প্রকাশ করেন, বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে জনসভাটি সফল ও স্মরণীয় হয়ে উঠবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড

মৌলভীবাজারে ২২ জানুয়ারি তারেক রহমানের জনসভা, প্রস্তুতি ও নিরাপত্তা পর্যালোচনা

Update Time : ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬