Dhaka , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বাহরাইন প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি কুলাউড়া’র সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী নিসচা কমলগঞ্জ শাখার পক্ষ থেকে (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) নবনির্বাচিত এমপি সাথে সৌজন্যে সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপিতে সহযোগী বিদ্যালয় সমূহের অংশগ্রহণে বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত গুড নেইবারস্ বাংলাদেশের উদ্দ্যোগে কমলগঞ্জে, বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত। ভৈরবে ফল কিনতে গিয়ে নিখোঁজ ব্যবসায়ী, ৫ দিন ধরে মেলেনি সন্ধান পবিত্র মাহে রমজান শুরু, আগামীকাল থেকে রোজা সিলেটের চার কৃতি সন্তান মন্ত্রিসভায় — আনন্দ ও প্রত্যাশায় মুখর পুরো বিভাগ

কুলাউড়া পৌরসভার আয়োজনে চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৩৩০ Time View

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া পৌরসভা কর্তৃক আয়োজিত চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় ১৪ নভেম্বর নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ৪শতাধিক শিক্ষার্থী এই মেধা যাচাই পরীক্ষায় অংশ নেয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলে। কুলাউড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় জানান, পৌর এলাকার অন্তর্গত সকল কিন্ডারগার্টেন স্কুল, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় মিলিয়ে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তন্মধ্যে তৃতীয় শ্রেণিতে ১১৮ জন, ৫ম শ্রেণিতে ১৭৭জন ও ৮ম শ্রেণির ১২৬ জন। কুলাউড়া পৌর প্রশাসক মোঃ মহিউদ্দিন বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্য নিয়ে পৌর কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে ৪ বছর থেকে এই আয়োজন করে আসছে। পৌর এলাকার অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের গুণগত মানোন্নয় ও তাদের উৎসাহ-উদ্দীপনা প্রদান এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এই মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন অগ্রণী ভূমিকা রাখবে বলে দৃঢ় আশাবাদী। ভবিষ্যতেও এটি চলমান থাকবে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মহিউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস ছাত্তার চৌধুরী, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক আলাউদ্দিন কবির, মহিউদ্দিন রিপন প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌরসভার আয়োজনে চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

Update Time : ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫