Dhaka , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বাহরাইন প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি কুলাউড়া’র সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী নিসচা কমলগঞ্জ শাখার পক্ষ থেকে (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) নবনির্বাচিত এমপি সাথে সৌজন্যে সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপিতে সহযোগী বিদ্যালয় সমূহের অংশগ্রহণে বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত গুড নেইবারস্ বাংলাদেশের উদ্দ্যোগে কমলগঞ্জে, বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত। ভৈরবে ফল কিনতে গিয়ে নিখোঁজ ব্যবসায়ী, ৫ দিন ধরে মেলেনি সন্ধান পবিত্র মাহে রমজান শুরু, আগামীকাল থেকে রোজা সিলেটের চার কৃতি সন্তান মন্ত্রিসভায় — আনন্দ ও প্রত্যাশায় মুখর পুরো বিভাগ

সিলেট পল্লী বিদ্যুৎ-১ এর বিরুদ্ধে অতিরিক্ত বিল ও সেবাহীনতার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৪০১ Time View

স্টাফ রিপোর্টার:

সিলেট পল্লী বিদ্যুৎ-১ এর আওতাধীন ভাটেরা ইউনিয়নসহ আশপাশের এলাকায় গ্রাহকদের মাঝে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিল আগের তুলনায় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে বিল দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়েছে।

অভিযোগ রয়েছে, বিদ্যুৎ লাইনে কোনো সমস্যা দেখা দিলে সমাধানের জন্য পল্লী বিদ্যুৎ বিভাগের মাঠকর্মীদের পাওয়া যায় না। অফিসে ফোন করলেও অধিকাংশ সময় রিসিভ করা হয় না। কেউ রিসিভ করলেও তাদের একমাত্র জবাব— “লোকসংখ্যা কম।”

এদিকে নির্ধারিত সময়ের একদিন পর বিল পরিশোধ করলে গ্রাহকদের বিলম্ব ফি দিতে হচ্ছে, যা নিয়ে ক্ষোভ আরও বেড়েছে।

ভাটেরা ইউনিয়নের একাধিক ভুক্তভোগী জানান, “বিল দিন দিন বাড়ছে, কিন্তু সেবা আগের মতো নেই। সামান্য সমস্যায়ও সমাধান পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়।”

ভোগান্তিতে থাকা সাধারণ গ্রাহকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও সঠিক তদন্তের দাবি জানিয়েছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পল্লী বিদ্যুৎ-১ এর বিরুদ্ধে অতিরিক্ত বিল ও সেবাহীনতার অভিযোগ

Update Time : ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫