Dhaka , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বাহরাইন প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি কুলাউড়া’র সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী নিসচা কমলগঞ্জ শাখার পক্ষ থেকে (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) নবনির্বাচিত এমপি সাথে সৌজন্যে সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপিতে সহযোগী বিদ্যালয় সমূহের অংশগ্রহণে বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত গুড নেইবারস্ বাংলাদেশের উদ্দ্যোগে কমলগঞ্জে, বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত। ভৈরবে ফল কিনতে গিয়ে নিখোঁজ ব্যবসায়ী, ৫ দিন ধরে মেলেনি সন্ধান পবিত্র মাহে রমজান শুরু, আগামীকাল থেকে রোজা সিলেটের চার কৃতি সন্তান মন্ত্রিসভায় — আনন্দ ও প্রত্যাশায় মুখর পুরো বিভাগ

কমলগঞ্জে বজ্রপাতে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৩৩৩ Time View

জেলা প্রতিনিধিমৌলভীবাজার:

কমলগঞ্জে বজ্রপাতের বিকট শব্দে হার্ট অ্যাটাক করে এক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানে মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুর রহমান। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ইসলামপুর ইউনিয়নে মোকাবিল গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি আর সাথে বজ্রপাত হচ্ছিল।

বিকেলে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান গরুর জন্য কৃষি জমিতে ঘাস কাটতে যান। হঠাৎ’ বিকট শব্দে বজ্রপাতের ফলে ফজলুর রহান হার্ট অ্যাটাক করে মারা যান। ইসলামপুর ইউপি সদস্য আবু আব্দুল্লাহ জানান, পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন সোমবার দুপুরে ফজলুর রহমান উনার ধানি জমিতে গেছেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে কৃষি জমির মধ্যে উনার লাশ পরে থাকতে দেখা যায়। পরে তার স্বজনরা বাড়িতে নিয়ে আসে। মৃত্যুটা কিভাবে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মুখের পুরো অংশ কালো হয়ে গেছে। বজ্রপাতের বিকট শব্দে তিনি হার্ট অ্যাটাক করেন বলে পরিবার ও স্বজনদের ধারণা।

মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় গোলের হাওর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর মৃত্যুর বিষয়টি শুনে সোমবার সন্ধ্যায় মোকাবিলা গ্রামে গিয়ে নিহত পরিবারের শোকাহত স্বজনদের সাথে স্বাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

কমলগঞ্জে বজ্রপাতে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

Update Time : ১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫