Dhaka , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বাহরাইন প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি কুলাউড়া’র সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী নিসচা কমলগঞ্জ শাখার পক্ষ থেকে (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) নবনির্বাচিত এমপি সাথে সৌজন্যে সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপিতে সহযোগী বিদ্যালয় সমূহের অংশগ্রহণে বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত গুড নেইবারস্ বাংলাদেশের উদ্দ্যোগে কমলগঞ্জে, বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত। ভৈরবে ফল কিনতে গিয়ে নিখোঁজ ব্যবসায়ী, ৫ দিন ধরে মেলেনি সন্ধান পবিত্র মাহে রমজান শুরু, আগামীকাল থেকে রোজা সিলেটের চার কৃতি সন্তান মন্ত্রিসভায় — আনন্দ ও প্রত্যাশায় মুখর পুরো বিভাগ

কুলাউড়ায় ৮ দফা দাবিতে লংলা রেলস্টেশনে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০২:১১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৮৫ Time View
মিফতা আহমদ রাফি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা রেলস্টেশনে শনিবার (২০ সেপ্টেম্বর) এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চলমান আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাউৎগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টি (কাজী জাফর) কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান।

এছাড়াও বক্তব্য রাখেন ৮ দফা দাবি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, ইউপি সদস্য গোলাপ মিয়া, পরিবহন শ্রমিক নেতা ইসলাম উদ্দিন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা সালামত খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আলমাস পারভেজ তালুকদার, ছাতা পীর স্মৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর ছরকুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচডি রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, প্রায় আড়াই মাস ধরে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকর প্রতিকার না করায় আন্দোলনকে আরও কঠোর কর্মসূচির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে আগামী ২৭ সেপ্টেম্বর কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেন তারা।

বক্তারা আরও বলেন, সিলেট বিভাগের রেললাইন দেশের সবচেয়ে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। সারা দেশের তুলনায় এ বিভাগ উন্নয়নে পিছিয়ে রয়েছে, অথচ রেল বিভাগ আয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। যদি রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উন্নয়নের পদক্ষেপ না নেন, তবে শুধু অবস্থান ধর্মঘট নয়—গোটা সিলেট জুড়ে রেল অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, এর আগে কুলাউড়া জংশন স্টেশনসহ বিভিন্ন বন্ধ রেলস্টেশন, ভাটেরা রেলস্টেশন, সিলেট রেলস্টেশন এবং শ্রীমঙ্গল রেলস্টেশনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়ায় ৮ দফা দাবিতে লংলা রেলস্টেশনে মানববন্ধন

Update Time : ০২:১১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫