
এস এম জয়নুল ইসলাম সিদ্দিকী :
গত সোমবার (০৮ সেপ্টেম্বর ২০২৫) বরমচাল হযরত খন্দকার (রা:) আলিম মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারক র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনে এক বর্ণাঢ্য মোবারক র্যালি শেষে দ্বিতীয় অধিবেশনে মাদ্রাসার হলরুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জনাব মাওলানা লুৎফুর রহমান এবং সঞ্চালনা করেন সহকারী মৌলভী জনাব মাওলানা জুবায়ের আহমদ সালেহি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিংগাজীয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল জনাব আব্দুল মুন্তাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটেরা দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুজিবুর রহমান, অত্র মাদ্রাসার সাবেক অভিভাবক সদস্য কামাল উদ্দিন ও সুলতান আহমদ, সহকারী সিনিয়র শিক্ষক দেলোয়ার খান, মাওলানা আব্দুল গফফার, ইবতেদায়ী প্রধান মাওলানা নজরুল ইসলাম নজিরসহ মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

এস এম জয়নুল ইসলাম সিদ্দিকী 














