Dhaka , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বাহরাইন প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি কুলাউড়া’র সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী নিসচা কমলগঞ্জ শাখার পক্ষ থেকে (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) নবনির্বাচিত এমপি সাথে সৌজন্যে সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপিতে সহযোগী বিদ্যালয় সমূহের অংশগ্রহণে বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত গুড নেইবারস্ বাংলাদেশের উদ্দ্যোগে কমলগঞ্জে, বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত। ভৈরবে ফল কিনতে গিয়ে নিখোঁজ ব্যবসায়ী, ৫ দিন ধরে মেলেনি সন্ধান পবিত্র মাহে রমজান শুরু, আগামীকাল থেকে রোজা সিলেটের চার কৃতি সন্তান মন্ত্রিসভায় — আনন্দ ও প্রত্যাশায় মুখর পুরো বিভাগ

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন বালাগঞ্জের শেখ জুয়েল রানা

  • Reporter Name
  • Update Time : ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
  • ১৮৭ Time View

নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক (২য় স্থান) হিসেবে স্বীকৃতি পেয়েছেন বালাগঞ্জ উপজেলার কৃতিসন্তান, শাহজালাল ট্রেনিং একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ও শাহজালাল (রঃ) যুব কল্যাণ সংস্থার সভাপতি শেখ জুয়েল রানা। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সিলেট শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘদিনের নিরলস পরিশ্রম, দৃঢ় মনোবল ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অর্জন করেন তিনি।

শেখ জুয়েল রানা শুধু একজন উদ্যোক্তা নন, তিনি এলাকার অসহায়, বেকার ও প্রান্তিক যুবকদের পাশে দাঁড়ানো এক নিবেদিতপ্রাণ সমাজকর্মী। শিক্ষার প্রসার, মানবিক সহায়তা ও জনসচেতনতা তৈরির নানামুখী কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে বালাগঞ্জে এক অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। করোনা মহামারি ও প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, দরিদ্র মানুষের সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি-সবক্ষেত্রেই ছিল তাঁর সক্রিয় ভূমিকা।

বিশেষভাবে উল্লেখযোগ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত শাহজালাল ট্রেনিং একাডেমির মাধ্যমে তিনি বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। এর মাধ্যমে ইতোমধ্যেই অসংখ্য তরুণ স্বাবলম্বী জীবনের পথে এগিয়ে গেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা; সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান এবং সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে অংশ নেন।

পুরস্কার গ্রহণ শেষে শেখ জুয়েল রানা বলেন- এই সম্মান শুধু আমার নয়, ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করা প্রতিটি মানুষের। আমি বিশ্বাস করি, পরিবর্তনের প্রথম আলো জ্বলে আমাদের অন্তরে। তাই জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে চাই সমাজ ও মাতৃভূমির সেবায়।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা এ অর্জনকে বালাগঞ্জের জন্য এক গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। তাঁদের মতে, এ ধরনের স্বীকৃতি তরুণ প্রজন্মকে দেশপ্রেম, সততা ও পরিশ্রমের পথে অনুপ্রাণিত করবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে মনোনীত প্রার্থীদের মধ্য থেকে শেখ জুয়েল রানাকে যুব সংগঠক হিসেবে নির্বাচিত করা হয় তাঁর সামাজিক অবদান, উদ্ভাবনী উদ্যোগ ও নেতৃত্বগুণের কারণে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি তরুণ সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন বালাগঞ্জের শেখ জুয়েল রানা

Update Time : ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫